পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

পরিশ্রম করুন

 সাফল্যের স্বাদ যদি পেতে চান, কঠোর পরিশ্রম করুন। 

প্রথম কয়েকদিন আপনার কষ্ট হবে, তারপর দেখবেন সবসময় কাজের মধ্যে থাকা আপনার একটা আভ্যেস এ পরিণত হয়েছে। এর অনেক ভালো দিক ও আছে।

যারা কাজ ছাড়া থাকতে পারে না তারা কিন্তু অন্যের নিয়ে বেশি পরনিন্দা বা সমালোচনা করার সময়ও পায় না। 

দুশ্চিন্তা তাদের মস্তিষ্ককে গ্রাস করতে পারে না। কর্মই তো জীবন। যেমন বহমান নদীতে শ্যাওলা জমে না, ঠিক তেমনি কঠোর পরিশ্রমে মজে থাকলে, দুঃখ অশান্তি মনের মধ্যে ঠাঁই নেয় না।



মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

পরিশ্রম করলে সফলতা সম্ভব


             সাফল্য পেতে পরিশ্রম করতে হবে


 সাফল্যের স্বাদ যদি পেতে চান, কঠোর পরিশ্রম করুন। 

প্রথম কয়েকদিন আপনার কষ্ট হবে, তারপর দেখবেন সবসময় কাজের মধ্যে থাকা আপনার একটা আভ্যেস এ পরিণত হয়েছে। এর অনেক ভালো দিক ও আছে।

যারা কাজ ছাড়া থাকতে পারে না তারা কিন্তু অন্যের নিয়ে বেশি পরনিন্দা বা সমালোচনা করার সময়ও পায় না। 

দুশ্চিন্তা তাদের মস্তিষ্ককে গ্রাস করতে পারে না। কর্মই তো জীবন। যেমন বহমান নদীতে শ্যাওলা জমে না, ঠিক তেমনি কঠোর পরিশ্রমে মজে থাকলে, দুঃখ অশান্তি মনের মধ্যে ঠাঁই নেয় না।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

 আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন???


চীনের ঐতিহ্যবাহী আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,


"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।" 

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না। তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে। 

কারণ, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, "ও আসলে আমার কাছ থেকে কত টাকা আয় করলো?" 

বরং এটা কখনো ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো?"

আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ। 

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে। অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না। 

এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন। হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন। শুধু সেই অপরিচিত মানুষগুলোই নেই



শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আধুনিক ম্যাজিক মশারি

                             ম্যাজিক মশারি

আজকে আপনাদের সাথে ম্যাজিক মশারি নিয়ে কিছু কথা শেয়ার করতে আসলাম। ম্যাজিক মশারি অনেক ধরনের আছে। ১২০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত আছে। আমি সাধারণত সবাই কিনতে পারবে সেই রকম ভাবে পন্যের গুনগত মান ঠিক রেখে দাম নির্ধারণ করি। অনেক ধরনের ম্যাজিক মশারি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি চলে ডায়মন, কাতার, জামদানী, প্রিন্ট ,চেকপ্রিন্ট ম্যাজিক মশারি।ডায়মন্ড, জামদানী, কাতান এগুলোর দাম একটু বেশি হয়। পন্যের গুনগত মান ও ভাল হয়। প্রিন্ট, চেকপ্রিন্ট গুলো দামে কম হয়। নিজেস্ব কারখানায় তৈরি ম্যাজিক মশারি গুলো বাজারের ওয়ানটাইম মশারির তুলনায় অনেক বেশি টিকে। আর যদি কেউ অর্ডার দিয়ে তৈরি করে নেয় খচর দেড়শত টাকা বেশি পড়ে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আজকে এই পর্যন্ত আবার জানাবো ম্যাজিক মশারির তথ্য।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

              ক্রেতার চাহিদাকে বুঝুন ও গুরুত্ব দিন 


আমরা অনেক সময় ক্রেতার কথা ভালোভাবে না শুনেই অনেক সিদ্ধান্ত নেই বা এমন বোঝানোর চেষ্টা করি আমি যেহেতু বিক্রেতা আমি নিশ্চয় ক্রেতার থেকে ভালো বুঝি। এটা মনে রাখবেন ক্রেতা আসেই আপনার কাছে তার চাহিদা পূরণের জন্য। তাই আপনার পণ্যসেবা দিয়ে যদি তার চাহিদা পূরণ না হয় সে কখনো চাইবে না আপনার কাস্টমার হতে। সবার আগে ক্রেতার চাহিদা মাথায় রাখতে হবে।



https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

পরিশ্রম ছাড়া কোন কিছুই সম্ভব নয়

                        পরিশ্রম করতে হবে


''পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ''কথাটি আমরা কম বেশি সবাই জানি।তাহলে সাফল্যের জন্য কেন আমরা পরিশ্রম না করে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকি।আমরা নিজেরাই নিজেদের  ভাগ্য গঠনের কারিকর।

একটা শিশু যখন হাটতে শিখে তখন সে বার হোচট খেয়ে পড়ে যায় তবুও কিন্তু সে বার বার উঠে দাড়ায়।একটা শিশু যদি কোনো কিছু না বুঝে হাটার জন্য এমন ভাবে বার বার চেষ্টা করে সফল হতে পারে তাহলে আমরা কেন এতো কিছু বোঝার পর ও নিজেদের চেষ্টায় সফল হতে পারবো না।

কোনো কাজ দূর থেকে দেখতে যতোটা সহজ মনে হয় নিজ থেকে করতে গেলে কিন্তু সেটা সহজ থাকেনা।কাজ এর জন্য দরকার অক্লান্ত পরিশ্রম আর নিরলস প্রচেষ্টা। যদি তোমার মনে কোনো কাজ নিয়ে জেদ কাজ করে  তবে তুমি সফলতা পাবেই।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/





মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

মার্কেটিং পলিসি

                       মার্কেটিং পলিসি


সাধারন পাবলিক ইভেন বিজনেস আর সেলস এর সাথে জড়িত রাও অনেকে  মনে করে একটা ভালো ক্যাম্পেইন/মার্কেটিং কন্টেন্ট রান করা মানেই হচ্ছে সাথে সাথে অনেক সেল।

আর যদি সেল না হয় তো সেই কন্টেন্ট ভালো না।মার্কেটিং এর ঝামেলা।

কিন্তু ব্যাপারটা আসলে এমন না।।

টিভিতে ধরুন একটা ফোনের এড হইলো।আপনার ভাল্লাগ্লো।সাথে সাথে উঠলেন ড্রয়ার থেকে টাকা বের করলেন আর কিনে আনলেন।

এমন কি হয়? আমার মনে হয় না এরকম কখন ও হয়।তো কেনো একটা পোষ্ট দিয়েই আপনি সাথে সাথে কেনো সেল এর আশা করেন? না হইলে মন খারাপ করেন।

মার্কেটিং এর কাজ হচ্ছে মানুষের মধ্যে ব্র‍্যান্ড এওয়ার্নেস আর প্রোডাক্টের নীড ক্রিয়েট করা। জাস্ট মানুষ পর্যন্ত যদি জানানো যায় প্রিয় বিলাসে জুট ব্যাগ পটেটো চিপস এবং বালাচাও পাওয়া যায় তাইলেই এনাফ।আর জানানোর সাথে সাথে যদি এই প্রোডাক্ট গুলার নীড ক্রিয়েট করে দেওয়া যায় তাইলে তো সেরা।মাসের স্যালারি হইলেই অনেকের কেনাকাটার লিস্টে  প্রোডাক্ট গুলা ঢুকে যায়।

আপনি যেমন বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে বের হওয়ার সময় মাথাতেই থাকে শার্ট ওই দোকান থেকে কিনবো।কালেকশন ভালো আর দাম ও কম তেমনিই মানুষ যখন এই প্রোডাক্ট গুলা কিনতে যাবে তখন মাথার মধ্যে প্রিয় বিলাস  অপশন হিসেবে থাকবে।এটাই মার্কেটিং এর উদ্দেশ্য।"brand awareness and need " তৈরী করা।

প্রিয় বিলাসের জায়গায় আপনার ব্র‍্যান্ড এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।তাইলে ভালো আর খারাপ মার্কেটিং এর মধ্যে পার্থক্য তো তৎকালীন  সেল দিয়ে হিসেব করা যায় না।কি দিয়ে করবো?


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

প্রযুক্তি

                            ‌‌প্র‌‌যুক্তির ব্যবহার

সময় বদলে গেছে এবং সময়ের সাথে সাথে বদলে গেছে পারিপার্শ্বিক অবস্থা।সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিটি দেশ ও জাতি।বদলের এ পরিবর্তনটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রযুক্তির ব্যবহারে।


📱প্রযুক্তির ব্যবহার করে আজ দেশ ও জাতিগুলো বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। আমরা নারী আমরা আজ প্রযুক্তির ব্যবহার করে ঘরে বসেই অনলাইন বিজনেস এর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছি।এতে করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারছি,নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারছি এবং পরিবারের দুঃসময়ে অবদান রাখতে পারছি।সবকিছুর জন্য শুকরিয়া।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

মার্কেটিং

                            মার্কেটিং


 মার্কেটিং এর জন্য ইউনিক আইডিয়া ও স্টাইল থাকার কোন বিকল্প নেই।

মার্কেটিং হচ্ছে পন্যকে তার গুনাবলী ও ফিচারের মাধ্যমে প্রোমোট করা, কিন্তু এখানে মিথ্যা ও চাপাবাজী করা যাবে না, শুধুমাত্র সঠিক তথ্যকে আকর্ষণীয় ভাবে তুলে ধরতে হবে৷ 

নিজের মার্কেটিং টাও ঠিক এক রকম। অনেকে অনলাইন প্লাটফর্ম এ নিজেকে হামবড়া ভাবে প্রেজেন্ট করে, বাড়িয়ে লেখে অন্যের বাহবা পাওয়ার জন্য।

 সত্য প্রকাশে তাদের লজ্জাটাও আরো বেশিই হয়। নিজের পার্সোনাল ব্র‍্যান্ডিং এর জন্য এজন্য নিজের মার্কেটিং যদি করতে হয় তাও হতে হবে সত্য,  নমনীয় এবং মার্জিত ভাষায়। নিজের দক্ষতা ও গুনাগুনকে নিজের ভাষার সাবলীল প্রকাশের মাধ্যমে।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

মাইক্রোবিজনেস

               আমরা যা শিখবো


স্বাধীনভাবে বেচে থাকতে হলে আমাদের মাইক্রোবিজনেস গড়ে তোলার নাড়ি নক্ষত্র জেনে নিতে হবে।যারা এ কাজে সক্ষম হয়েছে,তাদের লেন্স দিয়েই আমরা এর নাড়ি নক্ষত্র জেনে নেবো।একটি ব্যবসার শুরু করার বেসিক বিষয়টা খুবই সরল;আপনাকে এর জন্য 60,000ডলার ব্যয় করে এমবিএ করতে হবে না।বড় দরনের ক্যাপিটালের প্রয়োজন হবে না,এমনকি কোন বিস্তৃত পরিকল্পনাও লাগবে না।আপনার শুধুমাত্র একটি প্রডাক্ট বা সার্ভিস লাগবে,এবং একটি গ্রুপ লাগবে যারা তা কিনতে টাকা ব্যয় করবে এবং অর্থ পাওয়ার একটি উপায় লাগবে।শিষয়টিকে ভেঙে বললে এমনি বলা যায় :

    🍀পণ্য বা সেবা : যা আপনি বিক্রি করবেন 

   🍀🍀মানুষের জন্য অর্থ ব্যয় করতে আগ্রহী হবে:আপনার কাস্টমার 

🍀🍀🍀পরিশোধের উপায় :কীভাবে আপনি অর্থের বিনিময়ে পণ্য বা সেবা বিনিময় করবেন ।

আপনার কাছে যদি কিনতে আগ্রহী একদল লোক থাকে ,কিন্তু বিক্রি করার মতো কিছু না থাকে, তবে আপনার কোনো ব্যবসা থাকবে না ।আপনার যদি বিক্রি করার কিছু থাকে, তবে কেনার কেউ না,থাকলে তবে এখানেও কোনো ব্যবসা থাকবে না।উভয় ক্ষেত্রেই আপনি যা অফার করছেন, তার জন্য কাস্টমার যদি পরিশোধ করার কোনো উপায় না থাকে,তবে এখানেও কোনো ব্যবসা থাকবে না ।এই তিনটি উপাদান এক করতে পারলেই আপনাকে অভিনন্দন,আপনি এখন একজন এন্টিপ্রিউনার।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/



বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ব্যবসায় সেলস এবং মার্কেটিং

 ব্যবসায় সেলস এবং মার্কেটিং খুবই পরিচিত দুটি শব্দ, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য বিদ্যমান। 


মুলত মার্কেটিং এর মাধ্যমে মানুষের মধ্যে কোন পণ্য অথবা সেবার প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়। আর সেলসের মাধ্যমে সেই আগ্রহী ব্যক্তিকে ক্রেতাকে রুপান্তরিত করা হয়। পন্যের প্রতি আগ্রহ সৃষ্টি না হলে কাউকে ক্রেতায় রুপান্তরিত করা কঠিন, তাই সেলসের সফলতা নির্ভর করে একটা ভালো মার্কেটিং কৌশলের উপর।

সেলস প্রক্রিয়ায় ব্যবসার প্রতিনিধিগন সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করে কিন্তু মার্কেটিং এ পরোক্ষভাবে ভবিষ্যৎ ক্রেতার সাথে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ করা হয়। 

মার্কেটিং এর মূল উদ্দেশ্য কোন কোম্পানি অথবা তার পণ্যকে বিভিন্ন কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতার কাছে প্রচার করা অপরদিকে সেলসের উদ্দেশ্য আগ্রহী ব্যক্তির কাছে পন্যের বিক্রয় বাড়ানো।

মার্কেটিং, বিশাল জনগোষ্ঠী লক্ষ্য করে পরিচালিত হয়। কিন্তু সেলস প্রক্রিয়া অল্প কিছুসংখ্যক মানুষকে উদ্দেশ্য করে পরিচালিত হয়।

একজন ক্রেতা সৃষ্টি করার পিছনে সেলস এবং মার্কেটিং উভয়েরই গুরুত্ব অপরিসীম। তাই ব্যবসা পরিচালনায় এই দুটো বিষয়ের দিকে বিশেষভাবে নজর দিয়ে আগানো উচিত।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

উদ্যোক্তাকে ধৈর্যশীল হতে হবে

                        উদ্যোক্তার ধৈর্য


💕 উদ্যোক্তা হতে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন পরিস্থিতিকে হ্যান্ডেল করতে জানতে হবে। প্রতিদিন বিভিন্ন নতুন নতুন মানুষের সাথে কথা বলতে হবে, তাদের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর তাৎখনিকভাবে দেওয়ার অভ্যাস তৈরী করতে হবে। এসব পরিস্থিতি সুন্দরভাবে হ্যান্ডেল করা জানতে হবে। 

💕 অবশ্যই পজিটিভলি এসব পরিস্থিতি মেইনটেন্ট করতে হবে, কখনোই কথার মধ্যে নেগেটিভিটি আনা যাবে না।

💕ধৈর্য্য ধরে সকলের সকল প্রশ্নের উত্তর দিতে হবে, বিরক্তি প্রকাশ করা যাবে না।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

সফল উদ্যোক্তার কাজ

                            সফল উদ্যোক্তা


সফল উদ্যোক্তা হতে পারা অবশ্যই দারুন, কিন্তু সেই পথে চ্যালেঞ্জও কম নয়।আর এই চ্যালেঞ্জ জয় করতে সব সময়ে নিজেকে উন্নত করার বিকল্প নেই । বেশিরভাগ সফল উদ্যোক্তা খুবই উ‌ৎসাহী ও আশাবাদী ধরনের মানুষ। সেই সাথে তাঁরা জানেন যে, ব্যবসার উন্নতি ঘটানোর পাশাপাশি নিজের দক্ষতা ও জ্ঞানের উন্নতি করা কতটা দরকার।

পৃথিবীর সেরা উদ্যোক্তাদের দিকে তাকালে দেখা যায়, তাঁরা সব সময়েই নিজেদের আপগ্রেড করার জন্য নতুন নতুন জ্ঞান ও দক্ষতা শেখার চেষ্টা করেন। প্রতিযোগীতায় টিঁকে থাকতে এবং ব্যবসাকে এগিয়ে নেয়ার এটাই সেরা উপায়। শুধু ব্যবসার পেছনে বিনিয়োগ করার বদলে যিনি ব্যবসাটি চালাচ্ছেন, তাঁর পেছনেও বিনিয়োগের দরকার আছে। উদ্যোক্তা নিজে যত উন্নত হবেন, তাঁর ব্যবসাও তত উন্নত হবে।

নিজের দক্ষতা ও যোগ্যতার পরিমাপ করা, নিজের দুর্বল জায়গা গুলো খুঁজে বের করা, দুর্বলতাগুলো দূর করার জন্য নতুন কিছু শেখা – ইত্যাদি কাজ একজন সত্যিকার সফল উদ্যোক্তা সব সময়েই করতে থাকেন।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/





শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাটিক মানেই স্বস্তি

                             বাটিক ড্রেস


গরমে সুতি কাপড়ে বাটিকের কাজ করা হালকা রঙের পোশাক আপনাকে দিতে পারে সারা দিনের স্নিগ্ধতা। কিশোরী থেকে শুরু করে কর্মজীবী নারীদেরও বাটিকের বাহারি পোশাকগুলো বেশ মানিয়ে যায়। বাটিকের গজ কাপড় পাওয়া যায় বেশ সুলভে বাটিকের শাড়ি যেমন পরতে পারেন প্রতিদিনের প্রয়োজনে, তেমনি পরতে পারেন উৎসব-অনুষ্ঠানেও। বিশেষ করে  বাটিক  শাড়ি আপনাকে যতটা স্বস্তি দেবে, ততটাই করবে আকর্ষণীয়। বাটিকের শাল ও পড়ে আরাম।এখন বাটিকের সবকিছু ই পাওয়া যায় খুব সহজেই।আর এই গরমে বাটিক মানেই স্বস্তি।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/






বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

সফলতার সংজ্ঞা

 

"সফলতার সংজ্ঞাটা এক এক জনের কাছে এক এক রকম"




👉একজন দিনমজুর সারাদিনে পরিশ্রম করে যে টাকা উপার্জন করে, সেটা দিয়ে দিন শেষে এক ব্যাগ বাজার সদাই করে পরিবার সহ একসাথে পেট ভরে খাওয়াটাই তার জন্য সফলতা 


👉একজন শিক্ষার্থী রাত দিন এক করে পড়াশুনা করে পরীক্ষার রেজাল্টে সবার টপে থাকতে পারা টা তার জন্য সফলতা


👉মধ্যবিত্ত পরিবারের সফলতা গুলো হলো ছেলেমেয়েকে কষ্ট করে পড়াশুনা করে ভালো একটা জায়গায় দ্বার করাতে পারাটাই তাদের সফলতা


👉আবার অনেক উচ্চবিত্ত যারা আছেন তাদের সফলতাটা আবার একটু ভিন্ন রকমের, সময় সময় পাল্টায়,যেমন ধরুন কখনো কোটি টাকার নামী দামী গাড়ি বাড়ি পাওয়া টাকে তারা সফলতা ভাবছে,কখনো বা নিজেদের নাম যশ এসবকে তারা সফলতা ভাবছেন।


আসলে সফলতাটা এক এক জনের দিক থেকে এক এক রকম।তবে যেরকম ই হোক না কেন পরিশ্রম সবখানেই আছে😅😅


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

নিজের আত্মবিশ্বাস

                            আত্মবিশ্বাসী হন 


নিজেকে ভালবাসুন। নিজের মনকে পরিপূর্ণভাবে বিকশিত করুন। আত্মবিশ্বাস বাড়ান। অন্যের কথা কান দিয়ে নিজেকে ছোট করবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। মন থেকে সকল হীনমন্যতা ঝেড়ে ফেলে নতুন করে সব কিছু শুরু করুন। আত্মবিশ্বাসী হয়ে নিজের পায়ে দাড়াতে শিখুন। হীনমন্যতা নিয়ে বসে থাকলে কোন কাজেই সফলতা পাবেন না। নিজেকে সফল ব্যক্তিদের কাতারে দাঁড় করাতে শিখুন। যে আপনাকে পছন্দ করবে সে আপনার সব কিছুকেই পছন্দ করবে এইরকম ইতিবাচক মনোভাব পোষণ করুন।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/






মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ম্যাজিক মশারির তথ্য

                           ম্যাজিক মশারি

আজকে আপনাদের সাথে ম্যাজিক মশারি নিয়ে কিছু কথা শেয়ার করতে আসলাম। ম্যাজিক মশারি অনেক ধরনের আছে। ১২০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত আছে। আমি সাধারণত সবাই কিনতে পারবে সেই রকম ভাবে পন্যের গুনগত মান ঠিক রেখে দাম নির্ধারণ করি। অনেক ধরনের ম্যাজিক মশারি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি চলে ডায়মন, কাতার, জামদানী, প্রিন্ট ,চেকপ্রিন্ট ম্যাজিক মশারি।ডায়মন্ড, জামদানী, কাতান এগুলোর দাম একটু বেশি হয়। পন্যের গুনগত মান ও ভাল হয়। প্রিন্ট, চেকপ্রিন্ট গুলো দামে কম হয়। নিজেস্ব কারখানায় তৈরি ম্যাজিক মশারি গুলো বাজারের ওয়ানটাইম মশারির তুলনায় অনেক বেশি টিকে। আর যদি কেউ অর্ডার দিয়ে তৈরি করে নেয় খচর দেড়শত টাকা বেশি পড়ে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। আজকে এই পর্যন্ত আবার জানাবো ম্যাজিক মশারির তথ্য।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/







সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

সফলতা অর্জন এত সহজ নয়

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/                                   


                                    

                                      সফলতা


মানব জীবনের প্রধান লক্ষ হল সাফল্য অর্জন করা।আমাদের জীবনের সব কষ্ট ও পরিশ্রম এই সফলতার জন্য। আমাদের জীবনে কিছু জিনিস এড়িয়ে চললে এবং নিজের লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী চেষ্টা করে গেলে সফলতা লাভ করাটা কোন কঠিন কিছু না। বিন্দু বিন্দু জলকণা থেকে যেমন বিশাল এক সমুদ্রের গর্জন উঠে এবং বিন্দু বিন্দু বালু কোনা থেকে বিশাল এক মহাদেশ গড়ে উঠে, তেমনি প্রতিদিন একটু একটু সাধনা , আর সংকল্পের ছোঁয়ায় একজন সাধারণ মানুষ থেকে সফল মানুষে পরিণত হয়ে উঠেন। যে কোন একটি কাজ শুরু করলে এর মধ্যে ভুল হতেই পারে,তাই হতাশ হয়ে পড়া উচিৎ নয়। সেই কাজটিকে বারবার চেষ্টা করতে হবে এক দিন সফলতা আসবেই।সফলতা এত সহজ হলে সবাই সফল হতো। কঠোর পরিশ্রম করতে পারলে তবেই সফলতা অর্জন সম্ভব।

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ক্রেতা আপনার পন্য নিবে কেন

                ক্রেতা কেন আপনার পন্য কিনবে


 👕যেকোন ব্যবসার আয়ের পথ বিক্রয়। হোক সেটা পন্য কিংবা সেবা। আয়ের পথে হাঁটতে গেলে ব্যবসার সমৃদ্ধি আনতে গেলে যেভাবেই হোক আপনার পন্য বা সেবার বিক্রয় দিনকে দিন বাড়াতে হবে। আর প্রতিযোগীতার বাজারে জিততে না পারলে পুজিঁটাকেও হারাতে হবে। তাই হতে হবে কৌশলী। জেতার পথ কিন্তু একটা থাকে না, অনেক থাকে শুধু চিনতে হয় সুযোগ গুলোকে। কাজে লাগাতে হয় সময়, স্রোতের সাথে।


👕বিক্রয় এমন এক চ্যালেঞ্জ যেখানে জিততে হলে ক্রেতার পছন্দ ও চাহিদার সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। আপনার পন্য বা সেবাটি কেন ক্রেতার প্রয়োজন তা ক্রেতাকে অনুভব করাতে হয়। প্রয়োজন থেকে যখন ক্রেতার মনে পন্য বা সেবাটি পাওয়ার আকাংখা জন্ম নেয় তখন ক্রেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এসে হাজির হয়। ক্রেতা কেন আপনার কাছ থেকেই পন্যটি ক্রয় করবে। আপনার পণ্যে কি এমন আছে যে পন্যটি ক্রেতা আপনার কাছ থেকেই কিনবে।


👕আপনার উপস্থাপন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এটাও মনে রাখতে হবে ক্রেতা প্রথমবার আপনার পন্য ক্রয় করার পর দ্বিতীয়বার কেন ক্রয় করবে তার সুপষ্ট ব্যাখা থাকতে হবে। আপনার পণ্যের থেকে সে কি এমন উপযোগ পাবে যার জন্য আপনার পণ্যের কাছেই সে আসবে। এক্ষেত্রে পণ্যের মান ও মোড়কে রাখতে হবে অন্য সবার থেকে এগিয়ে। সেই সাথে মূল্যটাও হতে হবে যুক্তিযুক্ত।


👕আপনার পন্য বা সেবার মানের সন্তুষ্টি ক্রেতা কি আপনার কাছে জানিয়ে দিয়ে যাবে। নিশ্চয় না। ক্রেতা আপনাকে ভুলে যাবে। কারন তার তো আরও সারা দুনিয়ার কাজ পড়ে আছে। ক্রেতাকে তাহলে বারবার আপনার উপস্থিতির কথা স্মরন করিয়ে দিতে হবে। আর তার জন্য প্রচার-প্রচারণা চালাতে হবে ক্রেতার চোখের সামনে। চোখের আড়াল তো মনের আড়াল। সুতরাং যে কোন প্রচেষ্টাতেই হোক আপনার পন্যটি ক্রেতার চোখের সামনে থাকা চাই।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/








শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

একজন উদ্যোক্তার ধৈর্য ও মনোবল

        ধৈর্য্য আর মনোবল শক্ত থাকতে হবে


     একজন উদ্যোক্তার ধৈর্য্য আর মনোবল অবশ্যই শক্ত থাকতে হবে। সে যেন যেকোন পরিস্থিতির মোকাবিলা করতে পারে।

        উদ্যোক্তা হওয়া খুব একটা সহজ কিন্তু নয়। অনেক ধৈর্য্য সহকারে সকল বাঁধা পার হয়ে সফল হতে হয়। মেয়েদের উদ্যোক্তা হয়ে চলা সব চেয়ে কঠিন কাজ । অনেক সময় অনেক বাঁধার সম্মুখীন হতে হয়। তাই ধৈর্য্য আর মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

ধৈর্য্য আর মনোবল হারিয়ে ফেললে আপনি কিন্ত কোন কাজে সফল হতে পারবেন না। তাই সব পরিস্থিতিতে ধৈর্য্য আর মনোবল শক্ত রাখতে হবে।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/



নন

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

হ্যান্ডপেইন্ট এর কাজ


হ্যান্ডপেইন্ট করার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে।




🍀হ্যান্ড পেইন্টিং করার আগে যে কাপড়ে কাজ করা হবে তার নিচে ওয়েল ক্লোথ/পলি পেপার এবং শক্ত কোন কাগজের বোর্ড, নিউজপেপার ভাজ করে বা পুরনো কাঁথা দিয়ে নিতে হবে।


🍀তারপর নিজের মন মত ডিজাইন অনুযায়ী তুলি নির্ণয় করে তা দিয়ে কাপড়ে এঁকে নিতে হবে। প্রয়োজন হলে আগে পেন্সিল বা কলম দিয়ে ডিজাইন এঁকে নিবেন।


🍀 যেই কাপড়ে রঙ করা হয়েছে তা প্রথমে ফ্যানের বাতাসে আর পরে একদিন রোদে দিলেই হবে। রঙ করার ২৪ঘন্টা পর কাপড় উলটো করে যেখানে যেখানে কাজ করা হয়েছে সেখানে মোটামুটি গরম আয়রন দিয়ে কাপড়টা ভালভাবে আয়রন করে নিতে হবে এতে করে ডিজাইন আর রঙ দুইটাই দীর্ঘদিন ভালো থাকে।


🍀কাপড়ে হ্যান্ড পেইন্ট করার ১ মাস আগে কাপড় না ধোয়াই ভাল। ১ সপ্তাহ পর থেকে খুব আলতো হাতে যত্ন নিয়ে কাপড়টা ধুলে কাপড়ে পেইন্টিং অনেকদিন ভাল থাকবে। 


যারা এই ফেব্রিক পেইন্টিং নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে কি করবেন বুঝতেছেন না তাদের জন্য আশা করি তথ্য গুলো কাজে দিবে এবং করতে করতে পারফেক্ট হবে।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/


বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বর্তমান খুব জনপ্রিয় হ্যান্ডপেইন্ট

                হ্যান্ডপ্রেইন্ট নিয়ে কিছু কথা 



হ্যান্ড পেইন্ট কি?

দুটি শব্দের সমন্বয় রয়েছে হ্যান্ড পেইন্টে। হ্যান্ড মানে হাত আর পেইন্ট মানে রং। আর এর মাধ্যমে যে কাজগুলো করা হয় তাকে বলা হয় হ্যান্ড পেইন্টিং।


কীভাবে করে?

নির্দিষ্ট জিনিসের ওপর আঁকিবুঁকি করার নামই হ্যান্ড পেইন্ট। রং তুলির সাহায্যেই মূলত কাজটি করা হয়।


হ্যান্ড পেইন্টিং কীসে করে?

ক্যানভাস, কাগজ, কাঠ কিংবা কাপড়ে হ্যান্ড পেইন্ট করা হয়। আমাদের চারপাশে এগুলোর ব্যবহারই বেশি।


হ্যান্ড পেইন্ট ও আমাদের ভুল ধারণা কি?

অনেকেই হ্যান্ড মেইড আর হ্যান্ড পেইন্ট ব্যাপারটাকে গুলিয়ে ফেলেন। হাতে তৈরি শিল্পকে হস্তশিল্প বা হ্যান্ড মেইড বলা হয়। তারই একটি ছোট অংশ হলো হ্যান্ড পেইন্ট। অর্থাৎ, সব হাতে আঁকা জিনিসই হস্তশিল্প কিন্তু সব হস্তশিল্পই হাতে আঁকা নয়।


হ্যান্ড পেইন্ট করতে কি কি লাগে?

🍁রঙ- এটা তো অবশ্যই লাগছে। ফেব্রিক পেইন্টিংয়ে ব্যবহার করা যাবে অ্যাক্রিলিক রঙ।

🍁মিডিয়াম সঠিক ঘনত্বের রঙ পেতে রঙের সাথে মিডিয়াম মিশিয়ে নিতে হবে। বাটিতে সামান্য মিডিয়াম নিয়ে তাতে রঙ মেশাতে থাকবেন অল্প করে।

🍁শুরুর দিকে ছোট কাপড়ের টুকরো নিয়ে কাজ করুন। নতুন কাপড় না নিয়ে পুরনো কাপড়েই আঁকিবুকি করুন প্রথম প্রথম। কাপড়টা অবশ্যই ভালো মতো ধুয়ে শুকিয়ে নেয়া লাগবে।

🍁তুলি বা ব্রাশ- চিকন তুলি না মোটা তুলি দরকার হচ্ছে, তা নির্ভর করে নকশার উপর। সূক্ষ্ম কাজ করার বেলা সবসময় চিকন তুলিই প্রয়োজন হয়। নকশা চওড়া হলে মোটা তুলি ব্যবহার করুন।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/







Click here