মার্কেটিং পলিসি
সাধারন পাবলিক ইভেন বিজনেস আর সেলস এর সাথে জড়িত রাও অনেকে মনে করে একটা ভালো ক্যাম্পেইন/মার্কেটিং কন্টেন্ট রান করা মানেই হচ্ছে সাথে সাথে অনেক সেল।
আর যদি সেল না হয় তো সেই কন্টেন্ট ভালো না।মার্কেটিং এর ঝামেলা।
কিন্তু ব্যাপারটা আসলে এমন না।।
টিভিতে ধরুন একটা ফোনের এড হইলো।আপনার ভাল্লাগ্লো।সাথে সাথে উঠলেন ড্রয়ার থেকে টাকা বের করলেন আর কিনে আনলেন।
এমন কি হয়? আমার মনে হয় না এরকম কখন ও হয়।তো কেনো একটা পোষ্ট দিয়েই আপনি সাথে সাথে কেনো সেল এর আশা করেন? না হইলে মন খারাপ করেন।
মার্কেটিং এর কাজ হচ্ছে মানুষের মধ্যে ব্র্যান্ড এওয়ার্নেস আর প্রোডাক্টের নীড ক্রিয়েট করা। জাস্ট মানুষ পর্যন্ত যদি জানানো যায় প্রিয় বিলাসে জুট ব্যাগ পটেটো চিপস এবং বালাচাও পাওয়া যায় তাইলেই এনাফ।আর জানানোর সাথে সাথে যদি এই প্রোডাক্ট গুলার নীড ক্রিয়েট করে দেওয়া যায় তাইলে তো সেরা।মাসের স্যালারি হইলেই অনেকের কেনাকাটার লিস্টে প্রোডাক্ট গুলা ঢুকে যায়।
আপনি যেমন বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে বের হওয়ার সময় মাথাতেই থাকে শার্ট ওই দোকান থেকে কিনবো।কালেকশন ভালো আর দাম ও কম তেমনিই মানুষ যখন এই প্রোডাক্ট গুলা কিনতে যাবে তখন মাথার মধ্যে প্রিয় বিলাস অপশন হিসেবে থাকবে।এটাই মার্কেটিং এর উদ্দেশ্য।"brand awareness and need " তৈরী করা।
প্রিয় বিলাসের জায়গায় আপনার ব্র্যান্ড এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।তাইলে ভালো আর খারাপ মার্কেটিং এর মধ্যে পার্থক্য তো তৎকালীন সেল দিয়ে হিসেব করা যায় না।কি দিয়ে করবো?
https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন