পৃষ্ঠাসমূহ

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

আরিফা মডেল পর্ব



                          গ্রামীন একটা খেলা


ওপেন টু বাইষ্কোপঃ

গ্রামীন খেলাধুলার মধ্যে অন্যতম । এখনো শহরে কি গ্রামে এই খেলাটি খেলে থাকে অনেকেই। 

এই খেলার সাথে সাথে ছেলে মেয়েদের মুখি উচ্চারিত হয়ঃ


" ওপেন টু বাইষ্কোপ

নাইন টেন তেইশ কোপ

সুলতানা বিবিয়ানা

সাহেব বাবুর বৈঠাকখানা

সাবেহ বলেছে যেতে

পান সুপারি খেতে পানের আগায় মরিচ বাটা

স্প্রিংএর চাবি আঁটা

যার নাম মনিমালা

তাকে দেবো মুক্তার মালা ।"


খেলার নিয়ামাবলীঃ

দু'জন দলপতি ফুল অথবা ফলের নামে নিজেদের দলের নাম নির্বাচন করে। তারা মুখোমুখি দাঁড়িয়ে দু'হাত দিয়ে একটি তোরণ নির্মাণ করে। খেলায় অংশগ্রহনকারী খেলোয়াড়রা পরস্পরের কাঁধে হাত রেখে রেলগাড়ির মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছড়া বলতে বলতে এই তোরণের নীচ দিয়ে যাতায়াত করতে থাকে। ছড়া শেষ হবার মূহুর্তে যে খেলোয়াড় তোড়নের মধ্যে অবস্থান করে তাকে দলপতিরা হাতের মধ্যে বন্দী করে। তারা তাকে জিজ্ঞাসা করে সে কোন দলে যোগ দেবে। তখন সে তার পছন্দের দলে যোগ দেয়। এই ভাবে প্রতিটি খেলোয়াড় দুই দলে বিভক্ত হয়ে মূল খেলা শুরু করে। কখনো কখনো মূল খেলা হিসেবেই ওপেন টু বাইস্কোপ খেলাটি খেলা হয়ে থাকে।

https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click here