পৃষ্ঠাসমূহ

বুধবার, ১০ নভেম্বর, ২০২১

আরিফা মডেল পর্ব



                 বগুড়া জেলার আর একটি খেলা


ইচিং বিচিং চিচিং ছা

প্রজাপতি উড়ে যা.. এটি খেলার  ছড়া।”


খেলাটি খেলার জন্য দুইজন খেলোয়াড় পাশাপাশি বসে খেলোয়াড়রে অতিক্রম করার জন্য উচ্চতা নির্মাণ করে দেয়। প্রথমে তারা দু’পায়ের গোড়ালি দিয়ে পা মাটিতে রেখে উচ্চতা তৈরি করে। খেলোয়াররা উচ্চতা পার হবার পর পায়ের উপর আরেক পা তুলে উচ্চতা বাড়িয়ে দিয়ে।


এরপর এক হাত প্রসারিত করে পায়ের উপর বসিয়ে উচ্চতা বাড়িয়ে দেয়। তারপর দু’হাত প্রসারিত করে আরও উচ্চতা বাড়িয়ে তোলা হয়। সব উচ্চতা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়েরা দু’পা মুক্ত করে তিকোণাকৃতি একটি সীমানা তৈরি করে।


দু’পায়ে ঘেরা সীমানাটি পা তুলে দম দিতে দিতে বা ছড়া বলতে বলতে তিনবার লাফ দিয়ে অতিক্রম হতে হয়। সীমানাটি অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়েরা যুক্ত পা কে প্রতিটি খেলোয়াড় শূন্যে লাফিয়ে ইচিং বিচিং ছড়া বলতে বলতে দু’বার অতিক্রম করে নেয়। আর এভাবেই খেলাটি শেষ হয়।

এই খেলা গুলো আমার ছোট বেলার খেলা। বগুড়া জেলার এমন কোন গ্রাম নাই  যে যারা ৯০ দশকের  তারা এই খেলা খেলেনি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click here