পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

আরিফা মডেল পর্ব

 

               আমাদের বগুড়া জেলার একটি খেলা


কড়ি খেলাঃ

এটি আরেকটি বাংলাদেশের গ্রামীন খেলা । যে সব কৈশোর উত্তীর্ণ মেয়েদের চলাফেরা নিয়ন্ত্রিত সাধারণত তারাই কড়ি বেশী খেলে থাকে। কড়ি পাঁচ গুটির মতই সমান জনপ্রিয় একটি খেলা । কড়ি হিসাবে খেজুরের বিচী দিয়ে কড়ি বানিয়ে  খেলতাম।


খেলার নিয়ামাবলীঃ

কড়ি খুবই সহজ ও সরল একটি খেলা। চারটি কড়ি কোনো মসৃণ স্থানে হাত থেকে গড়িয়ে দিয়ে জোড়ায় জোড়ায় টোকা দিয়ে আঘাত করে পয়েন্ট সংগ্রহ করা হয়। আঘাত করতে ব্যর্থ হলে বা কড়ি চালার পর এক সাথে লেগে থাকলে ঐ খেলোয়াড়ের দান নষ্ট হয়ে যায় এবং অন্য জন খেলা শুরু করে। নিজের মাথার চুল দিয়ে গ্রামের মেয়েরা প্রায়ই আপাত স্পর্শ করে থাকা গুটিকে পৃথক প্রমাণ করে থাকে। কড়ি চালার পর যদি তিনটি গুটির বুক উপড়ে থাকে তবে ঐ দান নষ্ট হয় আর যদি চারটি গুটিই বুক উপড়ে থাকা অবস্থায় পড়ে তবে প্রতি গুটির জন্য চারটি করে পয়েন্ট পাওয়া যায় এবং এই গুটি সংগ্রহ করা নিয়ে খেলোয়াড়দের মাঝে কাড়াকাড়ি পড়ে যায়।এটা খুব মজার একটা খেলা।বিষেশ করে বৃষ্টির দিনে সবাই খুব খেলতাম কারন তখন বাহিরে যাওয়া যেত না।কখনো দুই জন কখনো তিন জন মিলে খেলতাম।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click here