আজকে লিখবো আমাদের বগুড়া জেলার গ্রামবাংলার নব্বই দশকের বিয়ের গেট নিয়ে।
কলা গাছের গেইটি
আবহমান বাংলার লোকায়েত হারানো ঐতিহ্যসমুহের অন্যতম হলো কলাগাছের গেইট। গ্রামের বিয়ে বাড়ীতে পরম যত্নে কলাগাছ, বাঁশ ও রঙ্গীন কাগজ দিয়ে চমৎকার গেইট সাজানোর দৃশ্য এখন আর চোখে পড়ে না। অসাধারণ আগ্রহ ও কৌশলে রঙ্গীন কাগজ কেটে চমৎকার ঝালট ও বিভিন্ন প্রকার ফুল তৈরি করা হতো। আমি তখন হয়ত ক্লাস থ্রি তে পড়ি এক ফুফির বিয়েতে নিজের হাতে কলার গাছ কেটে সবাই মিলে মাটি গর্ত করে গাছটা পুঁতে দিয়েছিলাম।এরপর রঙিন কাগজ কেটে ভাতের আঠা দিয়ে দড়ির সাথে পেঁচিয়ে অনেক দূর পর্যন্ত গেট তৈরি করেছিলাম।আর গেটের সামনে টেবিল রেখেছিলাম যাতে বর টাকা ছাড়া ভেতরে ঢুকতে না পারে।পরে সেই টাকা থেকে দশ টাকা ভাগে পেয়েছিলাম। খুব আনন্দের ছিল ঐ সময় গুলো। অনেকেই এই গেট নিজের চোখে দেখেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন