গ্রামীন খেলা দোকানপাট:
ছোটবেলায় আরেকটি মজার খেলা ছিল মুদি দোকান। লাঠি ও নারকেল কিংবা কলা গাছের পাতার ছাউনি দিয়ে বানানো হতো এ দোকান। বাবার কাছ থেকে চকলেট কেনার জমানো টাকায় পুঁজি ছিল এ ব্যবসার। পরে নানারকম মুদিপণ্য বন্ধুদের কাছে একটু বেশি দামে বিক্রি করাই ছিল এ খেলার মজা। আমাদের সময় মানে নব্বই দশকে এই খেলা টা গ্রামে খুব খেলা হতো।তখন চার আনি তবে একটা চকলেট পাওয়া যেতো।এক টাকায় চারটা।এক টাকায় ক্রিম বিস্কুট পাওয়া যেতো। এক টাকায় কেক পাওয়া যেতো। দুই টাকায় অনেক গুলো নিমকি পাওয়া যেতো। এগুলো দোকানে এনে খুব অল্প লাভে বিক্রি করতাম।মে কয়জন টাকা ইনভেস্ট করতো তারা পরে ভাগ করে নিতাম।মুদি দোকানে হরেক রকম পন্য থাকতো।কি যে মজার খেলা ছিল। আবার যদি একবার ফিরে পাওয়া যেতো হারানো সেই শৈশব।
https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন