সময়ের সাথে পরিবর্তন হয় ফ্যাশন
আমার মনে আছে আজ থেকে ১০বছর আগে হাঁটুর উপর কামিজ পড়তাম ।ঐটা তখন স্টাইল ছিল সর্ট কামিজ পড়ার ।আর এখন লম্বা কামিজ পড়ার ট্রেন্ড ।একটু ছোট হলেই কেমন অস্বস্তি লাগে ।অথচ এক সময় ছোট ই পড়েছি । এই কথা গুলো মনে আসলো বাটিক নিয়ে লেখা তৈরী করতে গিয়ে ।এক সময় বাটিক মানেই সস্তা জবরজং কাপড় । গ্রামের মানুষ কে পড়তে দেখতাম ।শহরে যে পড়তোনা তা নয় ।পড়তো বাসায় পড়ার ড্রেস হিসেবে বা বাচ্চাকে স্কুলে আনা নেয়ার ক্ষেত্রে ।বিয়েসাদি বা কোন অনুষ্ঠানে বাটিক এর স্থান ই ছিলোনা ।
ঐ যে বললাম সময়ের সাথে পরিবর্তন হয় ফ্যাশন এর । বাটিক এর ফ্যাশন ও পরিবর্তন হয়েছে ।নতুনত্ব এসেছে,ফিউশন এসেছে ।
এখন অননায়েসে বাটিক শাড়ি পড়ে যে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায় ।এবং রুচিশীলতা ব্যাক্তিত্বের বহিঃপ্রকাশ হয় অনেক টা ই এই দেশি শাড়িতে ।
আমি নিজেও বাটিক খুব পছন্দ করি ।শাড়ি পড়বো চিন্তা করলেই আগে দেখি বাটিকের কি আছে পড়ার মতো ।এর পিছনে কারন ও রয়েছে ।
প্রথম কারন তো অবস্যই সৌন্দর্য
দ্বিতীয় কারণ ক্যারি করতে সুবিধা +আরামদায়ক +কমফোর্টেবল
আর সর্বশেষ কারন বাঙালি নারীর এক ক্লাসি লুক দেয় মনে হয় খুব সহজেই মানায় গঠনের সাথে ।তাই বিনা দ্বিধায় বলতে পারি আমি বাটিক প্রেমী।
https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন