পৃষ্ঠাসমূহ

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

মোববাটিক

             🍀মোম বাটিক নিয়ে কিছু কথা🍀


বাটিক প্রিন্ট এর মধ্যে মোম বাটিক অনেক জনপ্রিয়। 

এই জনপ্রিয়তার পেছনেও কিছু কারণ আছে--

যেমন-- মোম বাটিক গুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়।ব্যাবহার করতেও অনেক আরামদায়ক। রং পাকা ও স্থায়ী হয়। মোম বাটিকের অনেক রকম ডিজাইন করা যায়।

এমনকি তুলি ব্যাবহার করেও মনের মাধুরি মিশিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। 

এই সব কারণেই মোম বাটিকের চাহিদা বেশি হয়।


আবার, 


যাদের বাটিক সম্পর্কে ধরনা একটু কম, তারা মোম বাটিক তেমন বুঝবে না।

মোম বাটিকে মোম লাগিয়ে করা হয় এই জন্য কিছু কিছু জায়গায় মোম লেগে থাকতে পারে।এটা যেমন কোনো সমস্যা না।আবার যারা বোঝে না তাদের কাছে এটাই মনে হয় বড় সমস্যা। তারা মনে করে ময়লা লেগে আছে।কিন্তু না।

একসময় ধুতে ধুতে এই মোম চলে যায়। 


মোম বাটিকের কাপড় গুলো তৈরির সময় অনেক বেশি ওয়াশ করতে হয়। 

গরম পানিতে দিয়ে সিদ্ধ করতে হয়।

এইজন্য কাপড় গুলোর মাড় উঠে নরম হয়ে যায়। এটাই মোম বাটিকের বৈশিষ্ট্য। এটাই স্বাভাবিক ডিজাইন। 

কিন্তু 

অনেকে ভাবেন, এতো নরম কেনো? তাহলে কাপড় ভালো না। 

যারা এমন ভাবেন তাদের ধারণা ঠিক না।কাপড় অবশ্যই ভালো এবং এটাই স্বাভাবিক ডিজাইন।


https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click here