পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ডোমেইন

 আজকে জানবেন ব্র্যান্ড ডোমেইন কি, কত প্রকার এবং কেন এতো গুরুত্বপূর্ণ!


ব্র্যান্ড ডোমেইন নেম কি-

কোনো অনলাইন বিজনেস পরিচালনা করতে একটি ওয়েবসাইটের দরকার হয়। ওয়েব ডেভলপারের সাহায্য নিয়ে বা আপনি নিজেই সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে এবং সাজাতে পারেন। কিন্তু ডোমেইন না থাকলে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে বা ব্রাউজারে সার্চ দিয়ে পাওয়া যাবে না।

সহজ করে বললে ডোমেইন হলো ওয়েবসাইটের ইউনিক নাম এবং একটি অ্যাড্রেস। আপনি আপনার কোম্পানি বা ব্র্যান্ডের প্রচারে নিজের একটি ওয়েবসাইট খুলে সেখানে নিজের অনলাইন বিজনেস শুরু করলেন, তখন আপনি আপনার ব্র্যান্ডের সাথে সম্পৃক্ত নাম দিয়ে যে ডোমেইন রেজিষ্ট্রেশন করবেন তাই ব্র্যান্ড ডোমেইন নেম। 


মূলত মানুষ এটিই সার্চ ইঞ্জিনের টাইপ করে বা ব্রাউজারে লিখে ওই ওয়েবসাইটে ভিজিট করতে পারে। প্রত্যেক ওয়েবসাইটের একটি আইপি থাকে, যে আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব হয় না। তাই সেই অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয়। 


একটি ডোমেইন সমগ্র বিশ্বে ঐ একটি নামেই চিহ্নিত হয়। আর কেউ সেই নামটি ব্যবহার করতে পারে না। অর্থাৎ একটি ডোমেইন এর জন্য একটি ইউনিক নাম এবং একটি আইপি বরাদ্দ থাকে।    

ব্র্যান্ড ডোমেইন নেম কেনো গুরুত্বপূর্ণ?

ডোমেইন কি বা এর সঙ্গা থেকেই আমরা কিছুটা হলেও ধারণা পাই ডোমেইন কেনো গুরুত্বপূর্ণ। ডোমেইন ব্যবহার করা হয় ওয়েবসাইট বা  ব্লগে। এক্ষেত্রে যদি আপনার সাইটের ডোমেইন না থাকে তবে আপনার সাইটটি খুঁজেই পাওয়া যাবে না। 


“ডোমেইন ছাড়া আপনি কি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না? ” প্রশ্নের উত্তরে হবে, হ্যাঁ! অবশ্যই পারবেন। কিন্তু আপনার তৈরি করা ওয়েবসাইট খুঁজে পেতে ভিজিটরদের আপনার ওয়েবসাইটের আইপি ব্রাউজারে সার্চ দিতে হবে।



https://www.facebook.com/Jonaki-fashion-corner-103813044709268/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click here